দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহ, কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামসহ অনেকে।
এমএস/